এটিপি ফাইনালসে জোকোভিচের অপ্রত্যাশিত হার

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১২:৩৪

হারের ফলে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে জোকোভিচকে। রাফায়েল নাদালের পর লন্ডনের ওটু অ্যারেনায় এবার অপ্রত্যাশিত হার দেখেছেন নোভাক জোকোভিচ। এটিপি ফাইনালসে তাকে হারিয়ে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে সবার আগে পৌঁছালেন ডমিনিক থিয়েম।

সার্বিয়ান জোকোভিচের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্ম দিয়ে জিতেছেন অস্ট্রেলিয়ান থিয়েম। ৬-৭ (৫-৭), ৬-৩, ৭-৬ (৭-৫) গেমে জিতেছেন তিনি।   

জোকোভিচের বিপক্ষে অসাধারণ ম্যাচ জয়ের পর তৃপ্তি ঝরেছে থিয়েমের কণ্ঠে, ‘আমার মনে হয়ে যে কয়টি ম্যাচ খেলেছি তার মধ্যে এটি সেরা। বলতে গেলে ক্ল্যাসিক আর এপিক একটি ম্যাচ ছিল। ম্যাচটিতে সব কিছুই ছিল।’

জোকোভিচ নিজেও বিশ্বাস করতে পারেননি ম্যাচটায় এমন হাড্ডাহাড্ডি কিছু হবে, ‘আমার মনে হয় না এমন ম্যাচের অভিজ্ঞতা আমার খুব বেশি একটা হয়েছে। যেখানে প্রতিপক্ষ প্রতিটা শটেই জবাব দিতে চেয়েছে। এক কথায় অবিশ্বাস্য।’

এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার পথটা কঠিন হয়ে গেলো জোকোভিচের। গ্রুপের শেষ ম্যাচে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের মুখোমুখি হবেন তিনি। এই ম্যাচের বিজয়ী স্থান পাবে আরেক সেমিফাইনালে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
গ্রীষ্মে ত্বকচর্চায় যেসব ভুলে হারিয়ে যেতে পারে উজ্জ্বলতা
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ