টি-টোয়েন্টিতেও জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০১৯, ২৩:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২৩:৩৯

ঝড়ো গতিতে খেলেছেন এভিন লুইস। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে তারা হারিয়ে দিয়েছে ৩০ রানে। ফলে তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেলো ১-০ ব্যবধানে। 

ওয়ানডে সিরিজ হারে সংক্ষিপ্ত এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল রশিদ খানের দল। লক্ষ্ণৌতে টস জিতলেও পরে শিশির প্রভাব ফেলবে- এই ভাবনায় শুরুতে ক্যারিবীয়দের পাঠায় ব্যাটিংয়ে আফগানিস্তান। যদিও বল হাতে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সেভাবে আটকাতে পারেনি আফগান স্পিনাররা। ৫ উইকেটে ১৬৪ রান দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। মারকুটে এভিন লুইসের ব্যাটেই ঝড়ো সূচনা পায় তারা। ৪১ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় তিনি করেন সর্বোচ্চ ৬৮ রান। অধিনায়ক কিয়েরন পোলার্ড শেষ দিকে ২২ বলে করেন ৩২।  

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বড় ইনিংস উপহার দিতে পারেনি আফগানিস্তান। ক্যারিবীয় বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে ম্যাচ থেকেও ছিটকে যেতে থাকে তারা।

ওপেনার হযরতউল্লাহ জাজাই ২৩, আসগর আফগান ২৫, নাজিবুল্লাহ জাদরান উল্লেখযোগ্য ২৭ রান করেন। শেষ দিকে ২৪ রানে অপরাজিত থাকেন ফরিদ আহমেদ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৪ রান করতে পারে আফগানিস্তান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ১৭ রানে ৩ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। দুটি করে নেন কিয়েরন পোলার্ড ও হেইডেন ওয়ালশ। একটি করে নেন শেলডন কট্রেল ও জেসন হোল্ডার। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা অধিনায়ক পোলার্ড।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম