২০২৪ সাল পর্যন্ত লিভারপুলে ইয়ুর্গেন ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:২৩

ক্লপের মেয়াদ বাড়লো লিভারপুলে। গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুমেও তার অধীনে প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটছে ইংলিশ ক্লাবটি। এমন সাফল্যে কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত বাড়িয়েছে লিভারপুল।

গত মে মাসে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ক্লপের সঙ্গে ৬ বছরের চুক্তি হয়েছিল ২০১৬ সালে। জার্মান এই কোচ লিভারপুলে যোগ দেন ২০১৫ সালে। নতুন চুক্তির ফলে সেই মেয়াদ বাড়লো আরও।  

ক্লপ চুক্তির মেয়াদ বাড়ানোর খবরটি জানালেন এভাবে, ‘যেভাবে হয়ে আসছে আমরা তা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে হিসেবে এখন পর্যন্ত সব কিছু খুব খারাপ নয়। কারণ কারো জন্য খবরটি সুসংবাদ আবার কারো জন্য হয়তো তেমনটি নয়।’

লিভারপুল ক্লাব কর্তৃপক্ষও খুব উচ্ছ্বসিত ক্লপের চুক্তি বাড়িয়ে। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ইয়ুর্গেনের সঙ্গে একটা চুক্তিতে আসতে পারায় আমরা সত্যিই খুব উচ্ছ্বসিত। খবরটি অসাধারণ, খুবই রোমাঞ্চিত আমরা। শুধু পেশাদার দিক থেকেই নয়, ব্যক্তিগত দিক থেকেও।’

/ এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম