১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৫:৫২

১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের বাংলাদেশে আসার কথা ছিল মার্চে। কিন্তু সফরটা এগিয়ে আনা হয় একমাস। সবকিছু ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না সফর-সূচি। রবিবার নিশ্চিত হয়ে গেছে সেটাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে।

সফরে বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখার পর ১৮ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। এই ম্যাচটির ভেন্যু এখনও ঠিক হয়নি।

এরপর ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে হবে ১, ৩ ও ৬ মার্চ। তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৯ ও ১১ মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।

এবারই প্রথম দুটি দেশ এক টেস্টের সিরিজ খেলছে। জিম্বাবুয়ে সর্বশেষ বাংলাদেশ সফরে টেস্ট খেলেছে ২০১৮ সালে। সেই সিরিজটি শেষ হয় ১-১ সমতায়।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম