করোনা মোকাবিলায় মেসি-গার্দিওলা দিলেন ১ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২০, ১০:৫৯আপডেট : ২৫ মার্চ ২০২০, ১১:১৫

করোনা মোকাবিলায় মেসি-গার্দিওলা দিলেন ১ মিলিয়ন ইউরো

হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু পাল্লা দিয়ে পর্যাপ্ত স্বাস্থ্য সেবা দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন মহামারী রুপ নেওয়াতে সেবা নিতে পারছেন না অনেকেই।  তাই করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্পেনের স্বাস্থ্য খাতে তিনি দান করেছেন ১ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা!

মেসির মতো ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও সাহায্যের হাত বাড়িয়েছেন। সাহায্যের অর্থের পরিমাণও একই। তাদের এই অর্থের বেশির ভাগ অংশই যাবে করোনা আক্রান্ত স্পেনের স্বাস্থ্য খাতে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্পেন। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে গণহারে। আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজারে। মারা গেছেন ৩ হাজারের কাছাকাছি। এই অবস্থায় স্পেনে আক্রান্তদের তুলনায় অপ্রতুল স্বাস্থ্য সেবা। মেসির অনুদানের একটি অংশ যাবে বার্সেলোনার হসপিটাল ক্লিনিক নামের একটি মেডিক্যাল সেন্টারে।  নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে পাঠাবেন একটি অংশ।

সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় স্পেনের হসপিটাল ক্লিনিক নামের সেই চিকিৎসা কেন্দ্রটি টুইটারে ধন্যবাদ জানিয়েছেন মেসিকে, ‘কথা রাখার জন্য ও সহায়তার জন্য তোমাকে ধন্যবাদ লিও।’

সব সময়ই বার্সেলোনার হাসপাতালগুলিতে অর্থ সাহায্য দিয়ে থাকেন মেসি। গত বছরই যেমন সেখানে একটি ক্যানসার হাসপাতালের জন্য সহায়তা করেছিলেন।

অপর দিকে মেসির সাবেক কোচ গার্দিওলার সাহায্য যাবে কাতালুনিয়ায়। স্পেনের এই উত্তরাঞ্চলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার। মারা গেছেন ২০০! তার অনুদানের একটি অংশ যাবে বার্সেলোনা মেডিক্যাল কলেজ ও অ্যাঙ্গেল সোলের দানিয়েল ফাউন্ডেশনে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী