ক্রিকেট বোর্ডকে রুট-মরগানদের ৫ লাখ পাউন্ড ‘অনুদান’

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ০৪:২০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৪:২৮

বিশ্বজয়ী ইংল্যান্ড ক্রিকেট দল কয়েকদিন ধরেই বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা চলছিল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন রুট-মরগানদের অনুরোধ করেছিলেন করোনাভাইরাসের এই সংকটকালে তারা যেন বোর্ডের আর্থিক সমস্যা লাঘবে এগিয়ে আসেন। অনুরোধে সাড়া দিতে বেশ গড়িমসি করছিলেন তারা। তবে শেষ পর্যন্ত  সাড়া দিয়েছেন। শুক্রবার তারা বলেছেন, ইসিবিকে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড ‘অনুদান’  দেবেন। এই অনুদানের কিছু অবশ্য ‘ভালো কাজেও’ ব্যয় করতে হবে।

জো রুটদের দেখাদেখি ইংল্যান্ডের মেয়েদের দলও স্বেচ্ছায় চলতি এপ্রিল, মে ও জুন মাসের বেতন কম নেবে বলে ঘোষণা দিয়েছে। ইংল্যান্ডের মেয়েদের দলের অধিনায়ক হিদার নাইট বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবেই আমরা সাড়া দিয়েছি। আমরা জানি বর্তমান পরিস্থিতি কীভাবে খেলাটির ওপর প্রভাব ফেলছে, তাই আমরা যতটা পারি সাহায্য করতে চাই। আমরা ইসিবির সঙ্গে আরও আলোচনা করবো যে কীভাবে আমরা সামনের সপ্তাহগুলোতে ক্রিকেটকে আরও সাহায্য করতে পারি।’

প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এই অনুদান তাদের আগামী তিন মাসের বেতনের ২০ ভাগের সমান। অন্য দাতব্য কাজে দেয় অনুদানের বিষয়টা আগামী সপ্তাহে ঠিক হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে ইংল্যান্ডের ২০২০ ক্রিকেট মৌসুম আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত রয়েছে। পরিস্থিতি যেমন ভয়ানক রূপ নিয়েছে তাতে মৌসুমের ভাগ্যে আসলে কী আছে তা কেউ বলতে পারে না।

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম