করোনাকালে বেতন কমে গেছে সাউথগেটের

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২০, ১২:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০৬

গ্যারেথ সাউথগেট। করোনাকালে ইংলিশ প্রিমিয়ার লিগে মানে-সালাহদের বেতন ৩০ শতাংশ কাটা হবে কিনা, এ নিয়ে আলোচনা চলছে এখনও। তবে ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট বেতনের ৩০ শতাংশ কম নিতে রাজি হয়েছেন।

অবশ্য এমন পদক্ষেপ বাধ্য হয়েই নিতে হচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ)। করোনার কারণে খেলা বন্ধ থাকায় ১৫০ মিলিয়ন পাউন্ডের মতো লোকসানের মুখে পড়েছে তারা। তাই বার্ষিক যেখানে ৩ মিলিয়ন পাউন্ড বেতন পেতেন সাউথগেট। সেখানে এখন ৩০ শতাংশ কম নেবেন ইংলিশ কোচ। তার মতো নারী দলের কোচ ফিল নেভিলও সাময়িক ভিত্তিতে বেতন কম নিচ্ছেন ৩০ শতাংশ।

অবশ্য প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বেতন কাটার বিষয়টি এখনও আলোচনাধীন। পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন এখনও এ নিয়ে আলোচনায় চালিয়ে যাচ্ছে।

এই বছরেই ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা ছিল ওয়েম্বলিতে। করোনার কারণে সেটি স্থগিত হওয়াতে বড় আর্থিক ক্ষতির মুখেই পড়েছে এফএ। এই ক্ষতি পুষিয়ে নিতে এফএ প্রধান নির্বাহী মার্ক বালিংহাম জানিয়েছেন, যেসব স্টাফের বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ডের বেশি তাদের বেতন কর্তণের মুখে পড়তে হবে। যার হার থাকবে ৭.৫ শতাংশ থেকে ৩০ শতাংশ।

অবশ্য এই ক্ষতি শুধু ইংল্যান্ডেরই হচ্ছে না। ক্ষতি কমাতে সুইডিশ এফএ তো তাদের কোচ অ্যান্ডারসনকে সাময়িক ছুটিতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মে মাসের শেষ পর্যন্ত এই ভাগ্য বরণ করতে হচ্ছে ৯০জন কর্মচারিকে। এর মধ্যে নারী দলের কোচ পিটার গেরহার্ডসনও আছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম