করোনা যোদ্ধাদের রুবেলের ‘স্যালুট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৩:৪৬আপডেট : ১৩ মে ২০২০, ১৩:৫২

রুবেল হোসেন। করোনা কালের শুরু থেকে তৎপর জাতীয় দলের পেসার রুবেল হোসেন। শুরুতে মিরপুরে ত্রাণ সহায়তা দিয়েছেন। এখন নিজ জেলা বাগেরহাটেই চলছে তার যুদ্ধ। করোনায় অসহায়দের সাহায্যে কাজ করে যাচ্ছেন।

এছাড়া হাসপাতালগুলোতে ইনফ্রারেড থার্মোমিটার পৌঁছে দেওয়া, বাড়ি ভাড়া মওকুফসহ নানাবিধ কার্যক্রমেও রুবেল অবদান রেখে যাচ্ছেন। তবে শুধু সহায়তা কার্যক্রমেই নিজেকে আবদ্ধ রাখছেন না। সচেতনতামূলক বার্তা, অনুপ্রেরণামূলক কথা বলে সবার মনে সাহসও যুগিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাতে তেমনই এক বার্তায় স্মরণ করলেন করোনা যোদ্ধাদের।

নিজের ফেসবুকে দেওয়া রুবেলের ভিডিও বার্তাটি ছিল অনুপ্রেরণামূলক। সেখানে ধন্যবাদ জানিয়েছেন করোনা যুদ্ধের সকল সম্মুখ যোদ্ধা- চিকিৎসক, নার্স, পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের। বলেছেন, দেশরক্ষায় যারা এখন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কথা কোনওদিন-ই ভোলার নয়। 

ভিডিওতে রুবেল বলেছেন, ‘আজ আমাদের দেশ একটি ভয়াবহ মুহূর্ত পার করছে। এ সংকটময় মুহূর্তে যে সকল যোদ্ধারা তাদের পরিবার, সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কথা চিন্তা না করে সামনে থেকে আমাদের এ দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।’

তিনি আরও বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল চিকিৎসক, নার্স, পুলিশ, আর্মি, সাংবাদিকসহ সকল যোদ্ধাদের, যারা দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করছেন। আপনাদের এই ত্যাগ আমরা কোনওদিন ভুলবো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম