করোনায় গ্রীষ্মের ক্রিকেট মৌসুমই শেষ আয়ার‌ল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২০, ২০:১৯আপডেট : ১৫ মে ২০২০, ২০:২৩

করোনায় গ্রীষ্মের ক্রিকেট মৌসুমই শেষ আয়ার‌ল্যান্ডের এই বছরটায় অনেক আশা নিয়ে ছিল আয়ারল্যান্ড। সাধারণত তাদের ক্রিকেট সূচি ঠাসা থাকে না। কিন্তু করোনাভাইরাস সব কিছুই কেড়ে নিয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমে কোনও আন্তর্জাতিক ম্যাচই খেলা হবে না আয়ারল্যান্ডের। বাতিল করা হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে নির্ধারিত সিরিজ।

তবে ইংল্যান্ডের সঙ্গে নির্ধারিত ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আশা প্রকাশ করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। ২০০৫ সালের পর এবারই এমনটি ঘটলো যেখানে আইরিশদের গ্রীষ্মকালীন মৌসুমে আন্তর্জাতিক কোনও ম্যাচ হচ্ছে না। এমন সিদ্ধান্তের পর নিউজিল্যান্ডেরও পূর্ণাঙ্গ ইউরোপিয়ান সফর এখন পিছিয়ে গেলো।

আগামী ১৯ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলারা কথা ছিল আয়ারল্যান্ডের। এর পরেই মধ্য জুলাইয়ে পাকিস্তানের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আইরিশদের। আর এই সিরিজটি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের ইংল্যান্ড সফরের আগে।

ইংল্যান্ড সফরটি হওয়ার কথা সেপ্টেম্বরে। কিন্তু এই সফরটি হওয়ার ক্ষেত্রেও থাকছে নানা চ্যালেঞ্জ। সেই কথা মনে করিয়ে ডিউট্রম বলেছেন, ‘আমরা এক্ষেত্রে যতটা নমনীয় হওয়া যায়, সেই চেষ্টাই করবো। তবে অনেক চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে, যার সমাধানে কাজ করতে হবে।’ এক্ষেত্রে তারিখ, জীবানু নিরাপদ ভেন্যু ও কোয়ারেন্টিনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন। এ জন্য ইসিবির সঙ্গে মিলিতভাবে কাজ করবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

/এফআইআর/
সম্পর্কিত
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
‘বাংলাদেশকে ধ্বংস করতে সব অস্ত্র নিয়ে নামবে অস্ট্রেলিয়া’
গলে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আরও কাছে ভারত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক