বায়ার্নের শুরুও জয় দিয়ে

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২০, ০২:০৫আপডেট : ১৮ মে ২০২০, ০২:২১

প্রথম গোলের পর লেভানডভক্সি ফুটবলের মতো একটা সপ্রাণ দলীয় খেলায় এত বিধিনিষেধের বেড়াজাল কি মনে থাকে? জোসুয়া কিমিচের কর্নার কিক থেকে ৮০ মিনিটে দারুণ এক ফ্লিকে গোল করে বায়ার্ন মিউনিখকে ২-০ এগিয়ে দিলেন বেঞ্জামিন পাভার। গোলটির উদযাপন বেশ ভালোই হলো। সতীর্থ ডেভিড আলাবার মাথা টেনে নিলেন বুকের কাছে। এটা দেখে থিয়াগোসহ কাছে থাকা অন্য সতীর্থদের চক্ষু চড়ক গাছ। হায়, হায়, এটা কী? করোনাভাইরাসকে ভুলে যাওয়া নয় তো!

রবিবার বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ম্যাচের ঘটনা বলতে ওই একটাই। তা ছাড়া করোনায় থেমে থাকা জার্মানির বুন্দেসলিগা আবার শুরুর দ্বিতীয় দিনে অদ্ভুত রকমের ফুটবলই দেখলো পৃথিবী। শূন্য গ্যালারি। মাঠের ২২ জন খেলোয়াড় ও রেফারি ছাড়া আর সবার মুখেই মাস্ক। ডাগআউটে কোচ ও অতিরিক্ত খেলোয়াড়েরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছেন দূরে দূরে। খেলায় যতটা পারা যায় ছোঁয়াছুঁয়ি এড়িয়ে চলার প্রবণতা ফুটবলারদের মধ্যে। বদল হয়ে মাঠ ছেড়ে যাওয়ার মুহূর্তেই খেলোয়াড়ের মুখে মাস্ক লাগানো সারা। করোনারোধী যান্ত্রিক ফুটবল। আর এরকম ফুটবলে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ওই ২-০ গোলেই হারালো ইউনিয়ন বার্লিনকে। পেনাল্টি থেকে ৪০ মিনিটে বায়ার্নকে প্রথমে এগিয়ে দেন লেভানডভস্কি। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ৩৪তম ম্যাচে ৪০তম গোল এটি পোলিশ স্ট্রাইকারের। আর ইউনিয়নের মাঠে এই জয় আবার চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে তুলে দিল টানা অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ছুটে চলা বায়ার্নকে।

আর আটটি করে ম্যাচ বাকি। ২৬ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৫৮, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের ৫৪। দিনের অন্য ম্যাচে কোলন ২-২ গোলে ড্র করেছে মেইঞ্জের সঙ্গে। 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম