আগস্টেই মৌসুম শেষ করতে চায় উয়েফা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২০, ১২:৫৮ আপডেট : ১৮ মে ২০২০, ১৩:০২

আগস্টেই মৌসুম শেষ করতে চায় উয়েফা আগস্ট থেকে শুরু হতে পারে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ- এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। একই সম্ভাবনার কথা বলেছেন উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনও। জানিয়েছেন, আগস্টেই ইউরোপিয়ান মৌসুম শেষ করতে বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে উয়েফা।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতি যেমন, তাতে আমি নিশ্চিত যে ইউরোপিয়ান মৌসুম শেষ করা সম্ভব। বলতে চাইছি উয়েফা প্রতিযোগিতার কথা।’

অবশ্য তিনি এই বিষয়ে ঠিকই একমত যে ম্যাচগুলো হতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। এমনকি ঘরোয়া মৌসুমগুলোও শেষ করার ব্যাপারে তিনি আশাবাদী।

করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে আছে ১৩ মার্চ থেকে। প্রিমিয়ার লিগে এখনও বাকি ৯ রাউন্ডের খেলা। এর মধ্যে ফরাসি লিগ ওয়ানের ইতি টেনে দেওয়া হয়েছে পিএসজিকে বিজয়ী ঘোষণা করে। তবে জার্মান বুন্দেস লিগা দর্শকশূন্য মাঠেই শুরু হয়েছে আবার।

একইভাবে জুনে শুরু হওয়ার অপেক্ষায় আছে স্প্যানিশ লা লিগা। উয়েফা প্রধান বলেছেন এই মৌসুম শেষ করা না গেলেও দলগুলোকে উয়েফা প্রতিযোগিতায় অংশ নিতে বাছাই পর্ব অবশ্যই খেলতে হবে, ‘চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের বাছাইয়ের জন্য একমাত্র খেলা-ই হতে পারে এর ফর্মুলা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও