খেলার জন্য পাকিস্তানকে বিশেষ বিমানে উড়িয়ে আনবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২০, ১৯:১২আপডেট : ২২ মে ২০২০, ১৯:১২

খেলার জন্য পাকিস্তানকে বিশেষ বিমানে উড়িয়ে আনবে ইংল্যান্ড করোনাকালে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজ আয়োজনে সব চেষ্টাই করছে ইংল্যান্ড। এখন আন্তর্জাতিক সব ভ্রমণই নিষিদ্ধ। তাই পাকিস্তানের ২৫ সদস্যের দলকে জুলাইয়ে চার্টার্ড বিমানে উড়িয়ে আনার পরিকল্পনা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

করোনার জন্য দেরি করেই শুরু হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম। কর্তৃপক্ষ সরকারিভাবে জানিয়েছে, মাঠে পুনরায় ক্রিকেট চালু করা যাবে জুনে। তাই জুনে ওয়েস্ট ইন্ডিজের সফর করার কথা থাকলেও তারা আসবে জুলাইয়ে। এর পরেই পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের টেস্ট ও টি-টোয়েন্টি দল এক সঙ্গেই চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে। যার পুরো ব্যবস্থা করছে ইসিবি। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে তারা। একারণেই দুটি দল এক সঙ্গে যাবে বলে একটি সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘কারণটা আসলে এটাই, পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দল এক সঙ্গে সফর করবে।’ তবে সিরিজের বিষয়ে এখনও সরকারি নির্দেশনার অপেক্ষায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। 

অবশ্য করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ‍সুরক্ষার বিষয়টিতে কড়াকড়ি পদক্ষেপই নিতে যাচ্ছে ইসিবি। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে পা রাখার পরেই দুই সপ্তাহের কোয়ারেন্টিনে যেতে বাধ্য থাকবে। তার পরেই অনুষ্ঠিত হবে ২৬ দিনের সিরিজ। যার ব্যপ্তি হবে আগস্ট পর্যন্ত। পাকিস্তানকে উড়িয়ে আনা হবে মধ্য জুলাইয়ে। একই রকম কোয়ারেন্টিনে থাকবে পাকিস্তান দলও। আগস্টে তাদের সিরিজ হওয়ার আগ পর্যন্ত কিছু প্রস্তুতিরও সুযোগ থাকছে।

প্রশ্ন থাকতেই পারে এভাবে ইসিবির বাড়তি খরচের কারণ কী? ইসিবি জানিয়েছে পুরো ঘরোয়া মৌসুমই বাতিল হয়ে গেলে তাদের ক্ষতি হতে পারে ৩০০ মিলিয়ন পাউন্ড। আর এই সম্ভাব্য ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে ওই দুটি সিরিজ!

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের