বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ অক্টোবরেই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ০১:৩২আপডেট : ০৬ জুন ২০২০, ০১:৫৯

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ অক্টোবরেই! করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসি স্বীকৃত ম্যাচগুলো স্থগিত হয়ে আছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের নতুন প্রস্তাবিত তারিখ দেওয়া হয়েছে। আগামী ৮ ও ১৩ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর ম্যাচ হতে পারে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই সূচি প্রস্তাব করেছে। এএফসির ওয়েবসাইটে  বলা হয়েছে এমনটাই।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলছে বাংলাদেশ। গত বছরের ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে মাস্কটে সর্বশেষ ম্যাচ খেলেছে জেমি ডের দল। করোনাভাইরাসের কারণে মার্চ ও জুন মাসে নির্ধারিত ম্যাচ বাতিল করা হয়েছিল আগেই। তাই অক্টোবরেই ফের আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।

এএফসির ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়েছে ,অফিসিয়াল, সমর্থকসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা ও চিকিৎসার মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে গভীরভাবে। করোনার কারণে সূচি পরিবর্তনের প্রয়োজন হলে সেটিও জানানো হবে সংশ্লিষ্ট দেশগুলোকে।

বিশ্বকাপ বাছাইপর্বে  ‘ই’ গ্রুপে বাংলাদেশ ভালো অবস্থানে নেই। চার ম্যাচ থেকে অর্জন মাত্র এক পয়েন্ট। বাকি চার ম্যাচের তিনটি নিজেদের মাঠে খেলতে হবে। অন্যটি অ্যাওয়ে ম্যাচ। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ। কাতারের বিপক্ষে খেলতে হবে দোহায় গিয়ে। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের