থুতু নিয়ে অযথাই চায়ের কাপে ঝড়, বলছেন গ্রেগ চ্যাপেল

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২০, ১৭:৫৬আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:০৮

গ্রেগ চ্যাপেল। করোনা-সতর্কতার অংশ হিসেবে আইসিসি সাময়িকভাবে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করেছে। বিশ্বজুড়ে সাবেক-বর্তমান দ্রুত গতির বোলারদের এতে মন খারাপ।  থুতু না হলে নাকি পেসাররা সেই আগের মতো সুইং আর পাবে না, ক্রিকেটটা আরও বেশি ব্যাটসম্যানদের খেলা হয়ে উঠবে। তবে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও অধিনায়ক গ্রেগ চ্যাপেল তা মনে করেন না। তার মতে এ নিয়ে অযথাই ‘চায়ের কাপে ঝড়’ তোলা হচ্ছে। ঘাম যেহেতু ব্যবহার করা যাবে, ওতেই কাজ হবে।

২০০৫-২০০৭ সাল পর্যন্ত ভারতের কোচ হিসেবে বেশ বিতর্কের জন্ম দেওয়া গ্রেগ চ্যাপেল দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘তারা (বোলাররা) যখন কপাল থেকে ঘাম নেবে, শুধু ঘামই নয় সানস্ক্রিনও নেবে। আর যখন তারা থুতু মাখাবে বলে, তার আগে সম্ভবত গালে কিছু চিবোবেও, সুতরাং কী এসে গেলো এতে? আমার মনে হয় না এটা বিশাল কিছু। ঘাম আর থুতু সমান। সত্যি বললে, আমি কোনও তারতম্য দেখি না।’ এই সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার মিচেলে স্টার্কের উদাহরণ টেনে চ্যাপেল ভাইদের দ্বিতীয়জন বলেছেন, ‘তাদের সবাই যে বল ভীষণভাবে সুইং করাতে পারে এমন নয়, স্টার্ক মাঝে মাঝে রিভার্স সুইং পায়, গতি ও বাউন্সই তার অস্ত্র। আমার মনে হয় না আমরা বিরাট ব্যবধান দেখবো।‘

বলের ঔজ্জ্বল্য ধরে রাখতে বল প্রস্তুতকারক কোম্পানি কুকাবুরা প্রস্তাবিত মোমের প্রলেপেরও কোনও দরকার নেই বলে মনে করেন গ্রেগ চ্যাপেল, ‘বলের শাইনটা যথাযথ ধরে রাখতে হবে আপনাকে, আর সেটা ঘামেই সম্ভব। আমার মনে হয় খামোখাই আমরা চায়ের কাপে ঝড় তুলছি।’

এর আগে অস্ট্রেলিয়ান পেসার প্যাটি কামিন্স, সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক টেলর, ভারতীয় পেসার ইশান্ত শর্মা থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাকিস্তানের ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম বলেছেন থুতু ব্যবহার করতে না দিলে পেসাররা হয়ে পড়বে ‘রোবট’। আকরাম মনে করেন ঘাম ব্যবহারে বল যতটা না সুইং পায় তার চেয়ে ভারী হয়ে ওঠে বেশি। তিনি অবশ্য বিকল্প কিছুর সন্ধান করতে বলেছেন, যেমন ব্যবহার করা যেতে পারে ভ্যাসেলিন!

থুতু ব্যবহারে নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে পেস বোলারদের প্রবল অসন্তোষের মধ্যে এই প্রথম একজন সাবেক গ্রেট বললেন, এতে ক্রিকেটের এমন কিছু ক্ষতি-বৃদ্ধি হবে না। গ্রেগ চ্যাপেলের এই কথা তার মনে ধরেছে কি না বোঝা যায়নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেমিয়েন ফ্লেমিং বলছেন ঠান্ডা আবহাওয়ায় দলের মধ্যে এখন সেই সব ক্রিকেটারদের চাহিদা বেড়ে যাবে যারা শীতের মধ্যেও ঘামেন। কারণ তাদের ঘাম সুইংয়ের জন্য ব্যবহার করা যাবে। দরকার মার্ভ হিউজের মতো পেসার। ফ্লেমিং কৌতুক করে বলেছেন, অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার তো ইগলুতে থেকেও ঘামতেন!

/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম