নাফিস-মাশরাফির পর করোনার কবলে নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ২০:০৪ আপডেট : ২০ জুন ২০২০, ২১:১৯

নাজমুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটে হুট করেই করোনায় হানা দিয়েছে। একদিন একের পর এক দু:সংবাদ আসছে। প্রথমে নাফিস ইকবাল, দুপুরে মাশরাফি বিন মর্তুজা, সন্ধ্যায় খবর এলো নাজমুল ইসলাম অপুরও করোনায় আক্রান্ত হওয়ার খবর। নাজমুলের পাশাপাশি নাজমুলের মাও করোনায় আক্রান্ত হয়েছেন।

নাজমুল গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার করোনা ধরা পড়েছে। নাজমুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ। এখন বাসায় আইসোলেশনে আছি।’ করোনায় আক্রান্ত হলেও মানসিকভাবে শক্ত আছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার, ‘আপাতত ঘরেই থাকবো। আমি দীর্ঘদিন ধরেই এভাবে আছি। যখন ত্রাণ কার্যক্রম চালিয়েছি তখনও পরিবার ছেড়ে আলাদা থেকেছি। এখন আবার এভাবেই থাকতে হবে। আশা করি সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবো।’

করোনা সংক্রমণের শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকায় ছিলেন নাজমুল হোসেন। নিজের এলাকা নারায়ণগঞ্জে ত্রাণ দেওয়া ছাড়াও  ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও নাজমুলের মাধ্যমে অভাবী-অসচ্ছল মানুষদের সহযোগিতা করেছেন। অসহায়দের সহযোগিতা করতে গিয়ে নিজেই এখন মারণ ভাইরাসে আক্রান্ত। যদিও এসব নিয়ে ভাবছেন না নাজমুল, ‘কীভাবে হয়েছে তা তো কেউ বলতে পারে না। মানুষের জন্য কাজ করতে আমি বাইরে গিয়েছিলাম। যদি ওখান থেকে হয়ে থাকে আমার কোনও আফসোস থাকবে না। আমি খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। এর বাইরে আর কিছু নয়।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর
বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিললো খুলি-পাঁজরসহ ৭৭ হাড়
বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিললো খুলি-পাঁজরসহ ৭৭ হাড়
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর