করোনা জয় করলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ২১:৩৪ আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:০৪

ছোট কন্যার সঙ্গে আফ্রিদি। করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। অবশেষে জানালেন, করোনা জয় করেছেন তিনি। স্ত্রী, দুই কন্যাসহ নতুন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছেন।

আফ্রিদি গত মাসের ১৩ জুন টুইটারেই করোনা পজিটিভ হওয়ার খবরটি দিয়েছিলেন। প্রায় তিন সপ্তাহ পর আবারও সেই টুইটারেই করোনা নেগেটিভ হওয়ার খবরটি দিয়েছেন। সবচেয়ে ছোট কন্যাটির সঙ্গে ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগের পজিটিভ ফলাফলের পর আমার স্ত্রী, দুই কন্যাসহ সবাই নতুন পরীক্ষা করিয়েছিলাম। এখন আমরা করোনা মুক্ত।’

এই ঘটনার পরই পাকিস্তানে ইংল্যান্ডে সফরের জন্য অপেক্ষায় থাকা ১০ ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন। তাদের মাঝে আবার ৬জন নেগেটিভ হয়েছেন।এছাড়া আফ্রিদির আগে আরও দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরা হলেন- তৌফিক উমর ও জাফর সরফরাজ।

আফ্রিদির করোনা আক্রান্ত হওয়ার খবরে অনেকেই তার খোঁজ-খবর নিয়েছেন। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও তার সুস্থতা চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। শুভাকাঙ্ক্ষিদের এমন খোঁজ-খবরে তাদের ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, ‘আপনাদের সবার ধারাবাহিক শুভকামনার জন্য ধন্যবাদ। সর্বশক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুন। এখন পরিবারকে সময় দেয়ার পালা।’ ছোট কন্যাটির সঙ্গে ছবি পোস্ট করে আফ্রিদি আরও লিখেছেন, ‘ওকে এভাবে কোলে নিতে না পারাটা মিস করেছি।’   

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জয়ের খুব কাছে গিয়েও হলো না, আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
সর্বশেষ খবর
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
ঘরহারা দুই শতাধিক পরিবার
ঘরহারা দুই শতাধিক পরিবার
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
বাংলাদেশ দলে খেলে ‘হতাশ’ হামজা, ডুলি কী বলছেন?
ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি হওয়া যাবে
ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি হওয়া যাবে
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক