অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যেও আস্থা জেমি ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৭:২৩আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:২৬

জেমি ডে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি ম্যাচ খেলতে রবিবারই ৩৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যদিও এই দল নির্বাচনের কাজটা কোচ জেমি ডের কাছে সহজ ছিল না। কারণ করোনাভাইরাসে খেলা বন্ধ ছিল চার মাস। জেমি ডে কে তাই ঘরোয়া ফুটবলের আগের পারফরম্যান্সকেই মাপকাঠি হিসেবে বেছে নিতে হয়েছে। এছাড়া অভিজ্ঞতার সঙ্গে আস্থা রাখতে হয়েছে তারুণ্যেও।

তার পরেও এই দল নিয়ে জেমি ডে খুব আশাবাদী, ‘স্কোয়াডে পুরনোদের সঙ্গে নতুনরাও রয়েছে। তাই দলটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ আছে। আশা করছি, অক্টোবর-নভেম্বরের ম্যাচগুলোর জন্য প্রস্তুতিটা ভালোই হবে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাকী আছে আরও চারটি ম্যাচ। করোনার পর বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে হবে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ১৩ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ হবে।

দল ঘোষণার পর জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে ৫ আগস্ট থেকে। তবে শুরুতেই পাওয়া যাবে না ডে ও বাকি কোচিং স্টাফদের। তারা আসবেন কয়েকদিন পর। কিন্তু তার নির্দেশনায় চলবে গাজীপুরে ফুটবলারদের ফিটনেস ক্যাম্প।

কবে ফিরবেন এমন প্রশ্নের উত্তরে ডে জানিয়েছেন, ‘বিমানের টিকিট নিশ্চিত হলে আগস্টের মাঝামাঝি সময়ে চলে আসবো। এর আগে খেলোয়াড়দের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলবে। তবে যারা দলে ডাক পেয়েছে তাদের সঙ্গে আবার দেখা করতে মুখিয়ে আছি।’

প্রাথমিক দলে ডাক পেয়েছেন নতুন ৪ জন। এরা হলেন- ফিনল্যান্ড প্রবাসী বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে খেলা ডিফেন্ডার কাজী তারিক রায়হান,পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল ইসলাম ও ফরোয়ার্ড এম এস বাবলু ও উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজা। তাদের ওপর আস্থা আছে এই ইংলিশ কোচের। এখন তাদের নিজেদের প্রমাণ করার পালা। জেমি ডে বলেছেন, ‘তারিকের মধ্যে সম্ভাবনা আছে। এখন তাকে মূল দলের জন্য নিজেকে প্রমাণ করতে হবে। এছাড়া অন্যদেরও পারফরম্যান্স দেখাতে হবে। আমি মনে করি দলে তারুণ্যের সঙ্গে প্রতিযোগিতাও বাড়লো।’

এছাড়া ৩ জন ফুটবলার ইনজুরি কাটিয়ে প্রাথমিক দলে ডাক পেয়েছেন। তারা দলে ফিরলেও ডে তাদের পরখ করে নিতে চাইছেন, ‘ইনজুরির আগে তারা ভালো খেলছিল। এই চার মাসে তারা বিশ্রাম পেয়েছে। এখন তাদের ক্যাম্পে দেখতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সেতুর টোল আদায়ে অনিয়মশেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
উত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
৮ সিটিতে জামায়াতের প্রার্থী চূড়ান্তউত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
উত্তরে বন্যার শঙ্কা, আরও কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা