আইপিএলের পথটা সহজ করে দিলো ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২০, ১১:০৯আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১১:২০

আইপিএলের মাঝে অন্য সিরিজ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আইপিএলের পথটা আরও সহজ করে দিলো অস্ট্রেলিয়া। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএল নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে।

৪, ৬ ও ৯ অক্টোবর ক্যারিবীয়দের তিনটি ম্যাচ খেলার কথা ছিল টাউনসভিলে, কেয়ার্নস ও গোল্ড কোস্টে। অবশ্য সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে পুরো টুর্নামেন্টই পিছিয়ে যাওয়ায় সিরিজটি বাতিলের সিদ্ধান্তে একমত হয়েছে সংশ্লিষ্ট দুই বোর্ড।

তার পরেও কিছুটা বাধার মুখে রয়েছে আইপিএল। লঙ্কা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ২০ সেপ্টেম্বর। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা সূচি এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে। ভুলে গেলে চলবে না আইপিএলে দুজন লঙ্কান খেলোয়াড়ও আছে। মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন লাসিথ মালিঙ্গা ও বেঙ্গালুরুতে ইসুরু উদানা।

এদিকে আইপিএলের আগে ইংল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের সিরিজটি শেষ হবে ১৫ সেপ্টেম্বর। তার মানে এই দাঁড়ালো, আইপিএলের আগেই সিরিজ শেষে চুক্তিভুক্ত খেলোয়াড়েরা যথাসময়ে আমিরাতে পৌঁছাতে পারবে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম