কাঁধে ফুটবল নাচিয়ে গিনেস বুকে জুবায়ের

বরিশাল প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৭:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৮:১০

স্বীকৃতি হাতে আশিকুর রহমান জুবায়ের। কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন আশিকুর রহমান জুবায়ের। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জুবায়ের এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইল বিভাগে এ রেকর্ড গড়েছেন।

জুবায়ের ঝালকাঠি জেলার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে। গত ৩০ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি থেকে জুবায়েরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জুবায়ের বলেছেন, ‘ছোট বেলা থেকে ইচ্ছে ছিল একজন ক্রিকেটার হবো। কিন্তু অভিভাবকদের শাসনের কারণে সে আশা আর পূরণ হয়নি। এরপর ফুটবল নিয়ে শুরু হয় নানা কসরত। এতে করে ফুটবল আমার নিয়ন্ত্রণে চলে আসে। আমি আমার ইচ্ছেমত কারিকুরি করতে পারতাম।’

বেশির ভাগ সময় ঘরের মধ্যেই অনুশীলন করতে হয়েছে তাকে। কীভাবে রেকর্ড গড়লেন সেই প্রসঙ্গে জুবায়ের বলেছেন, ‘কাঁধের ওপর দীর্ঘক্ষণ ফুটবল নাচানোর ভিডিও গিনেস রেকর্ড কমিটির কাছে পাঠিয়েছিলাম। তার পর কমিটি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে আমার পরীক্ষা নেওয়া হয়। সেখানে বিশ্বের মধ্যে আমি এক মিনিটে সবচেয়ে বেশিবার কাঁধে ফুটবল নাচানোর রেকর্ড গড়ি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের