করোনা পরীক্ষা দিতে হবে হকি খেলোয়াড়দেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২২:২৭আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:২৭

করোনা পরীক্ষা দিতে হবে হকি খেলোয়াড়দেরও করোনার কারণে অনেক দিন ধরেই হকি দলের অনুশীলন বন্ধ হয়ে আছে। বিশেষ করে অনূর্ধ্ব-২১ দলের। তবে খেলোয়াড়দের অনুশীলনে ফেরাতে চাইছে ফেডারেশন। আপাতত ২০ জন খেলোয়াড় নিয়ে আগামী ৯ আগস্ট থেকে ফিটনেস অনুশীলন শুরু করার কথা ভাবছে তারা।

এই অনুশীলন হবে বিমান বাহিনীর তত্ত্বাবধানে। তবে আবাসিক অনুশীলন শুরুর আগে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুরুতে তারা এক সপ্তাহের আইসোলেশন ক্যাম্পে থাকবেন। তারপর ফিটনেস ফিরে পেতে ঘাম ঝরাতে হবে।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এই আবাসিক ক্যাম্পটা হতে যাচ্ছে বিমান বাহিনী প্রধানের ইচ্ছায়। বাহিনীগুলোতে যারা চাকরি করছে, তারা তো একভাবে ফিটনেস ঠিক রেখে চলেছে। কিন্তু এর বাইরে যারা আছে, যেমন ঢাকার বাইরে থাকে। তাদের তো তেমন অনুশীলনের সুযোগ নেই। তাই তাদের নিয়ে এক মাসব্যাপী ক্যাম্প হবে। আপাতত ফিটনেসের ওপর কাজ হবে। তারপর হয়তো বল নিয়ে অনুশীলন হতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী