অ্যাতলেতিকো মাদ্রিদে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১১:৩২আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:৫৩

অ্যাতলেতিকো শিবিরে করোনার হানা ১৪ আগস্ট চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ। এর আগেই করোনার হানায় জর্জরিত ক্লাবটি। লিসবনে যাওয়ার আগে নতুন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ক্লাবের দু’জন! অবশ্য তারা খেলোয়াড় নাকি স্টাফ, সে বিষয়টি পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।

শেষ আটের লড়াইয়ে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ আরবি লাইপজিগ। ম্যাচটি হবে পর্তুগালের লিসবনে। সেখানে সফরের আগেই এমন ধাক্কা খেলো অ্যাতলেতিকো। এই পরিস্থিতিতে তাদের সব আয়োজনই এখন হুমকির মধ্যে পড়ে গেছে। ক্লাবটি জানিয়েছে, ‘লিসবন সফরের জন্য মূল দল ও সফরে যারা সঙ্গী ছিল, তাদের সবারই সিউদাদ দেপোর্তিভো দে মাহাদাহোন্দাতে পিসিআর টেস্ট করানো হয়েছিল। তাদের মধ্যে থেকে দু’জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এখন তাদের যার যার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এই ফলাফল উয়েফা, স্প্যানিশ ও পর্তুগিজ কর্তৃপক্ষদেরও জানানো হয়েছে।’

এর ফলে ডিয়েগো সিমিওনের প্রস্তুতি যে একটা ধাক্কা খেলো, তা বোঝা যাচ্ছে এই কথা থেকেই, ‘টেস্টের ফলাফলের পর অনুশীলন সূচি, কাঠামোতে পরিবর্তন আসবে। এমনকি থাকা ও ভ্রমণের ক্ষেত্রেও তা প্রভাব ফেলবে।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম