করোনাতে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই আবারও স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৪:০১আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৪:০১

অক্টোবর-নভেম্বরেই মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের থাবায় আবারও স্থগিত হয়ে গেলো বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। স্থগিত হওয়া ম্যাচগুলোই হওয়ার কথা ছিল এই বছরের অক্টোবর ও নভেম্বরে। মাঠে নামার কথা ছিল বাংলাদেশেরও। এখন করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় আগামী বছরের যে কোনও সময় বাছাইপর্ব করতে চাইছে ফিফা ও এএফসি। বুধবার তারা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

মূলত সূচি অনুযায়ী এই বছরের মার্চ থেকে জুনের মধ্যেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব হওয়ার কথা ছিল। কিন্তু করোনার আঘাতে সেটি পেছানো হয়েছিল। নতুন সূচি হিসেবে নির্ধারণ করা হয়েছিল আগামী অক্টোবর-নভেম্বর। সেই লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করছিল অনেকে। যাদের মধ্যে রয়েছে বাংলাদেশও।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বলা হয়েছে, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিবেচনা নিয়েই ফিফা ও এএফসি সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলো এই বছর হবে না। এখন আগামী বছরে অনুষ্ঠিত হবে।

তারা আরও বলেছে, সবার স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনা নিয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ফিফা ও এএফসি এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ম্যাচের নতুন তারিখ বের করার জন্যেও এক সঙ্গে কাজ চালিয়ে যাবে। তাই বাছাইপর্বের পরবর্তী পর্বের খেলার নতুন সূচি পরে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের