দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড প্রধানের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১৯:০৮আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৯:১৪

ক্রিস নেনজানি         -ছবি:টু্‌ইটার তিন বছর করে দুই দফা দায়িত্ব পালনের পর গত বছর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি পদে তার মেয়াদ বাড়ানো হয়েছিল এক বছর। আগামী ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস নেনজানি। কিন্তু তার আগেই গত শুক্রবার পদত্যাগ করে বসলেন সিএসএ’র সভাপতি। নানারকম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও নেনজানি সভাপতির চেয়ারটা আঁকড়ে ছিলেন দীর্ঘ সাত বছর।

সিএসএ এক বিবৃতিতে নেনজানিকে বোর্ডে তার আত্মনিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় কাউন্সিল সদস্যদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে যাবেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে বেপথু হয়ে পড়েছে, আর তাদের বোর্ডের মধ্যে বিশৃঙ্খলা চলে আসছে অনেকদিন ধরে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকার জন্য ছিল বিস্মরণযোগ্য। পরে ভারতের মাটিতে এসে ধবলধোলাই হয়েছে তারা টেস্ট সিরিজে। এদিকে গত ডিসেম্বরে অসদাচরণের দায়ে প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মোরোয়েকে বহিষ্কার করে সিএসএ দায়িত্ব দেয় জ্যাক ফলকে। মোরোয়ে মামলা লড়ে যাচ্ছেন, এখনও কোনও সুরাহা হয়নি। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, এরইমধ্যে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাসেই আপ্পিয়াকে বরখাস্ত করে বসে সিএসএ। আপ্পিয়া বরখাস্ত হওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই পদত্যাগ করেন নেনজানি এবং সঙ্গে সঙ্গেই তা গৃহীত হয়েছে।

নেনজানির হাত ধরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে নিয়োগ পান দেশের সফলতম ক্রিকেট অধিনায়ক গ্রায়েম স্মিথ ও প্রধান কোচ মার্ক বাউচার।

সম্প্রতি ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) আন্দোলনে যুক্ত ৩০ জন সাবেক ক্রিকেটারের জোট স্মিথ ও বাউচারের নিয়োগ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি বলে অভিযোগ তুলেছে। সিএসএ’র কৃষ্ণাঙ্গ সভাপতি নেনজানি অবশ্য নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সবসময়ই স্মিথ ও বাউচারকে সমর্থন করে গেছেন। বলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে কক্ষপথে ফিরিয়ে আনার জন্য তারাই যোগ্যতম লোক।

গত মাসে স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যের পরোক্ষ অভিযোগ তোলেন তার সাবেক সতীর্থ পেসার মাখায়া এনটিনি। ক্রিকেট পরিচালক হিসেবে তার নিয়োগ যথাযথভাবে হয়নি বলে দাবিও ওঠে একইসঙ্গে। স্মিথ সংবাদমাধ্যমের কাছে বলে বসেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছে।

/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম