আরও তিন বছর আর্সেনালে পিয়েরে এমেরিক অবামেয়াং

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

আর্সেনালে চুক্তি নবায়ন করেছেন অবামেয়াং। ২০২০-২১ মৌসুমের পরই আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের। কিন্তু দলটির প্রাণভোমরাকে ছাড়তে রাজি নয় ইংলিশ ক্লাব। তাকে আরও তিন বছরের জন্য ‍চুক্তিবদ্ধ করেছে আর্সেনাল।

৩১ বছর বয়সী স্ট্রাইকার অবামেয়াং গানারদের দলে যোগ দেন ২০১৮ সালের জানুয়ারিতে। এর পর ২০১৮-১৯ মৌসুমেই ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন। প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতেন প্রথম মৌসুমেই।

এছাড়া এই বছরের এফএ কাপ জেতাতেও অবদান ছিল আর্সেনাল অধিনায়কের। ফাইনালে চেলসির বিপক্ষে তার করা দুই গোলই ২-১ ব্যবধানে জেতাতে ভূমিকা রাখে। এর ফলে ১৩তম বারের মতো এফএ কাপ ঘরে তোলে আর্সেনাল। একই সঙ্গে নিশ্চিত হয় পরের মৌসুমের ইউরোপা লিগও।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মুখ থেকেই শোনা গেলো চুক্তি নবায়নের কারণ, ‘আমাদের সঙ্গে পিয়েরের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ও অবিশ্বাস্য মানিসকতার চমৎকার একজন খেলোয়াড়।’

নতুন চুক্তির পর পিয়েরে এমেরিক অবামেয়াং নিজেও খুব উচ্ছ্বসিত, ‘আমার কাছে এই ক্লাবটা অবশ্যই বিশেষ কিছু। তাই ওদের হয়ে চুক্তি করতে কোনও সংশয় কাজ করেনি। আমি আর্সেনালকে বিশ্বাস করি। মনে করি, আমরা মিলেমিশে বড় কিছু অর্জন করতে পারবো।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
জন্মের ৫ দিন পর মাতৃহারা, এবার ডেঙ্গুতে বাবাকেও হারালো আরফা
জন্মের ৫ দিন পর মাতৃহারা, এবার ডেঙ্গুতে বাবাকেও হারালো আরফা
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন