রাজস্থানের প্রথম ম্যাচেই খেলতে পারেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

স্টিভেন স্মিথ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে কনকাশন জনিত জটিলতায় পড়েছিলেন স্টিভেন স্মিথ। যে কারণে একটি ম্যাচও তার খেলা হয়নি। তবে আইপিএলে রাজস্থানের উদ্বোধনী ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।  

রাজস্থান রয়্যালসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘খুবই দুর্দান্ত একটি খবর, স্মিথকে অবশেষে পাওয়া যাচ্ছে।’

মঙ্গলবার রাজস্থান রয়্যালস তাদের আইপিএল মিশন শুরু করবে। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে নেট প্র্যাকটিসের সময় মাথায় আঘাত পেয়েছিলেন স্মিথ। যে কারণে কনকাশন (মাথায় আঘাত জনিত জটিলতা) পরীক্ষার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার খেলা হয়নি। পরে ঝুঁকি থাকায় সিরিজের একটি ম্যাচেও তার খেলা হয়নি।

সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে স্মিথ অবতরণ করেছেন ১৭ সেপ্টেম্বর। এরপর থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের পরামর্শে রাজস্থানের সাপোর্ট স্টাফদের পর্যবেক্ষণে ছিলেন। সোমবার অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, দৃশ্যত স্মিথকে সুস্থ দেখাচ্ছে না। কারণ সিরিজের শেষ ম্যাচে ফিটনেস টেস্টে উতরে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেনি।

তবে রবিবার দুবাইয়ে রাজস্থান অধিনায়ক স্মিথকে আরেক দফা পেস বোলিংয়ের সামনে অনুশীলনে পাঠানো হয়েছিল। সেখানে কোনও অস্বস্তি দেখাননি তিনি।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম