করোনার কারণে দর্শক উপস্থিতি কমালো ফ্রেঞ্চ ওপেন

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

করোনার কারণে দর্শক উপস্থিতি কমালো ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেনে সাধারণত দর্শক থাকে প্রায় ৩৫ হাজার। কিন্তু করোনা পরিস্থিতির মাঝে এখন আর সেটি হচ্ছে না। তার পরেও কিছু দর্শক রেখে সেটি করার পরিকল্পনা ছিল আয়োজকদের।  শুরুতে ১১ হাজার ৫০০ জনের কথা বলা হলেও ধীরে ধীরে এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারে!

মূলত সংক্রমণ বেড়ে যাওয়ায় ফরাসি সরকারের নতুন বিধি নিষেধ আরোপের ফলেই এমনটি করতে হয়েছে। গত সপ্তাহে বলা হচ্ছিল, সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিন ১১ হাজার ৫০০ জন দর্শক রাখা সম্ভব নয়। পরে কমিয়ে সেই সংখ্যা নামিয়ে আনা হয় ৫ হাজারে। পরিস্থিতি যে মোটেও ভালো নয়, তার প্রমাণ সর্বশেষ বিধি নিষেধ। কারণ এখন সেই সংখ্যাটি নেমে গেছে হাজারে।

রবিবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল মে-জুনে। মহামারির কারণে সেটি পেছাতে বাধ্য হয়েছে আয়োজকরা। এখন নতুন বিধিনিষেধের ফলে সব টিকিটধারীও প্রবেশের অনুমতি পাবেন না। ড্রয়ের মাধ্যমেই নির্ধারণ করা হবে কারা সেই ভাগ্যবান।

যারা প্রবেশ করতে পারবেন না, তাদেরও নিরাশ করবে না ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। রিফান্ডের সুযোগ তো থাকছেই, সঙ্গে যারা বঞ্চিত হবেন তারা আগামী বছরের ইভেন্টে টিকিট কেনার অগ্রাধিকার পাবেন। অবশ্য এত কড়াকড়ি আরোপের ফলে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনও খুব অনুতপ্ত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের