এশিয়ান অনলাইন দাবায় নোশিনের টানা তিন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ০০:০১আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:০৫

নোশিন আঞ্জুম: তিন ম্যাচে তিন জয়                 -সৌজন্য ছবি আগের তিন রাউন্ড থেকে এসেছিল ৩ পয়েন্ট। শনিবার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ড থেকে এলো ৩ পয়েন্ট। এশিয়ান অনলাইন নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দল  ৬ পয়েন্ট অর্জন করেছে। টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের অবস্থান একাদশ। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলিপাইন।

চতুর্থ রাউন্ডের বাংলাদেশ মহিলা দল ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরে গেছে সিঙ্গাপুরের কাছে। দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম জিতেছেন রাইচ লাওরেনের বিপক্ষে। মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার লিউ ইয়াং হেজেলের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন মহিলা গ্র্যান্ডমাস্টার গং কুয়ানইয়নের কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফেং কুনের কাছে হেরে যান।

পঞ্চম রাউন্ডে বাংলাদেশ ৩-১ পয়েন্টে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশ দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জম নিউজিল্যান্ডের গেন এমিলি, রিতিকা জোসেফ ও ফেং সোফিয়াকে হারান। শিরিন নিং ইসাবেলি ইয়িজুয়ানের কাছে হেরেছেন।

ষষ্ঠ রাউন্ড বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে লেবাননের সঙ্গে ড্র করেছে। রানী হামিদ ও নোশিন লেবাননের আমানি আলী খান ও আসুম নূরকে হারান। শিরিন ও ওয়ালিজা দুই মহিলা ফিদে মাস্টার এলিনা নেকরাসোভা ও জালয়াউল মায়ার কাছে হেরে যান।


/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম