সাকিবের মুক্তির আনন্দে আতশবাজি পোড়ালেন শিশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৭:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:১০

ডানা মেলে ২২ গজে উড়তে পারছিলেন না সাকিব আল হাসান। অনৈতিক প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। অবশ্য দোষ স্বীকার করে নেওয়ায় এক বছরের শাস্তি স্থগিত করে দিয়েছিল আইসিসি। আজই সেই মাহেন্দ্রক্ষণ, বৃহস্পতিবার থেকে মুক্তির আনন্দে দিন কাটাচ্ছেন বাংলাদশের সেরা এই ক্রিকেটার। সাকিবের সেই আনন্দ বহুগুণে বাঁড়িয়ে দিয়েছে তার স্ত্রী উম্মে আল হাসান সাকিব।

স্ত্রী হিসেবে উচ্ছ্বাসটা তার মাত্রা ছাড়া হবে, এটা অনুমেয়ই। তাই জমকালো আতশবাজির মাধ্যমে সাকিবের মুক্তির আনন্দ উদযাপন করলেন তিনি। নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও আপলোড করে শিশির লিখেছেন, 'সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তার প্রাপ্যই।'

শুধু সাকিব পত্নীই নন। সতীর্থরাও সাকিবের ফেরায় আনন্দ প্রকাশ করেছেন। বেশিরভাগ ক্রিকেটারই নিজের ফেসবুকে সাকিবকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন।

অবশ্য আজ থেকে মুক্ত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে তার। কেননা আগামী জানুয়ারির আগে বাংলাদেশ দলের কোন সিরিজ নেই। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন আগামী নভেম্বরে। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৫ দলের ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়েই ২২ গজে ফিরবেন বাংলাদশের ক্রিকেটের মহারাজা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী