স্কোয়াশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২১:৩৫

স্কোয়াশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স স্কোয়াশ ফেডারেশনের অধীনে কোচদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সোমবার শেষ হয়েছে। ঢাকার শাহীন কলেজে অনুষ্ঠিত এই কোর্সে এগারোজন শিক্ষক এবং নয়জন স্কোয়াশ মার্কার অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো পরিচালিত উক্ত কোর্সে ভিডিও ক্লিপ,বক্তৃতা, হাতে-কলমে শিক্ষা, অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের স্কোয়াশ খেলা ও খেলার আইন কানুনের ওপর ধারণা এবং খেলার মৌলিক দক্ষতার বিষয়টি দেখানো হয়েছে।  স্কুল/কলেজ পর্যায়ে ‘খেলোয়াড় তৈরি পরিকল্পনা’কে টেকসই এবং কাঠামোগত রূপ দেওয়া এবং দেশে স্কোয়াশ কোচ তৈরি করার উদ্দেশ্যেই ফেডারেশনের এই প্রশিক্ষণ কর্মসূচি। স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খাঁন এমপি প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে এম এহসানুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম