১৯৮১ সালের পর এমন বাজে শুরু আর্সেনালের!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১১:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:১৫

ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেয়েছে আর্সেনাল। ২৯ নভেম্বর, ২০১৯। প্রিমিয়ার লিগে আর্সেনালের দৈন্যদশায় ছাঁটাই হয়েছিলেন উনাই এমেরি। ঠিক এক বছর বাদে, একই দিনে মিকেল আর্তেতার অধীনে খেলেছে গানাররা। ভাগ্য বদলায়নি মোটেও। বরং এমেরির চেয়েও বেশি প্রশ্নবিদ্ধ এখন তিনি। টানা তিন হারে প্রিমিয়ার লিগে নিজেদের ক্যাম্পেইনে ১৯৮১ সালের পর সবচেয়ে বাজে সূচনার নজির গড়েছে আর্সেনাল। নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে তারা হেরেছে ২-১ গোলে। 

শুধু তাই নয়, লিগে উলভারহ্যাম্পটনও আর্সেনালের মাঠে জয়ের স্বাদ পেলো প্রথমবার। ম্যাচের শুরুতে অবশ্য অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল। পঞ্চম মিনিটে কর্নার থেকে কিক নিতে গিয়ে মাথায় সংঘর্ষ লাগে আর্সেনালের ডেভিড লুইজ ও উলভসের রাউল জিমিনেজের। লুইজ খেলতে পারলেও সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জিমিনেজ। হাসপাতালে নেওয়া হলে তার বদলি নামেন উলভসের রেকর্ড গ্রীষ্মকালীন সাইনিং ফাবিও সিলভা। এর কিছুক্ষণ পরই ২৭ মিনিটে এগিয়ে যায় উলভস। একজনের হেড ক্রসবারে লেগে ফিরলে ফিরতি বলে জালে বল পাঠিয়েছিলেন নেতো। এই অগ্রগামিতা অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৩ মিনিট পর উইলিয়ানের ক্রস থেকে হেড করে সমতা ফেরান গাব্রিয়েল। ৪২ মিনিটে আবারও এগিয়ে যায় উলভস। ড্যানিয়েল পোডেন্সের গোলে স্কোর হয়ে যায় ২-১।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল বাড়তি চাপ প্রয়োগ করে খেলেছিল ঠিকই। কিন্তু তাদের রুখে দিতে সক্ষম ছিল উলভসের ডিফেন্স। হারের পর ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেছে উলভস। 

অপর দিকে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে গোল শূন্য ড্র করেও শীর্ষে ফিরেছে টটেনহাম। ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও গোল পায়নি কেউ। এছাড়া সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে টটেনহাম। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানের কারণে দুইয়ে লিভারপুল।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি