প্রস্তুতি নেওয়া ছিল শুভাগতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯

ম্যাচসেরা হয়েছেন শুভাগত। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম তিন ম্যাচে একাদশেই সুযোগ হয়নি শুভাগত হোমের। সেই সুযোগটা মিলেছে টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা জেমকন খুলনার চতুর্থ ম্যাচে। আর প্রথম সুযোগেই বাজিমাত করে দেখিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। ৫ বলে গুরুত্বপূর্ণ ১৫ রানের পাশাপাশি তিনটি উইকেট নিয়ে দলকে জয়ের ধারায় ফেরাতে অবদান রেখেছেন। হয়েছেন ম্যাচ সেরাও। এমন পারফরম্যান্সের কারণ জানতে চাইলে শুভাগত জানিয়েছেন, একাদশে সুযোগ না পেলেও প্রতি ম্যাচের জন্যই নিজের প্রস্তুতিটা তিনি সেরে রাখছিলেন।

সোমবার ঢাকার বিপক্ষে ১৪৬ রানে আটকে যায় খুলনার ইনিংস। অবশ্য এতোদূরও আসা হতো না, যদি না শেষ দিকে নেমে শুভাগত ৫ বলে ১৫ রানের টর্নেডো ইনিংসটি খেলতেন। শুধু তাই নয়, বোলিংয়ের সুযোগ পেয়েই ওপেনার তানজিদ তামিম, মুশফিকুর রহিম ও শফিকুল ইসলামকে সাজঘরে ফিরিয়েছেন। দলের জয়ে অবদান রাখা শুভগত জানালেন, ‘খুব ভালো লাগছে, প্রথম ম্যাচ জেতার পর আমরা দুটো ম্যাচ জিততে পারিনি। আজকে চতুর্থ ম্যাচে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি খেলতে পারিনি (আগের ম্যাচগুলোতে)। তবে প্রস্তুতি ঠিকই নেওয়া ছিল, যেন সুযোগ পেলেই ভালো খেলতে পারি।’

টানা চার ম্যাচেই খুলনার টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন। এই ব্যর্থতা কাটাতে পুরো দলই কঠোর পরিশ্রম করছে বলে জানালেন শুভাগত, ‘আমাদের শুরুটা ভালো হচ্ছে না। আমাদের ব্যাটসম্যানরা অনুশীলনে এবং ম্যাচে ঠিকই চেষ্টা করছে। আশা করছি, পরের ম্যাচগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম