‘আমাদের আরও বেশি গোল হতে পারতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২০, ০২:১১ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:১৫

কাতারের কোচ ফেলিক্স সানচেজ                      বাংলাদেশের বিপক্ষে দুর্বার খেলেছে কাতার। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে অতিথিদের কোনও সুযোগই দেয়নি। উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। গোলের ব্যবধান দুই অঙ্কের ঘরে গেলে অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু শেষ পর্যন্ত তা হতে দেননি জিকো-বিশ্বনাথ-রহমত-তপু-রিয়াদুলরা।

কাতার দলের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাসও মনে করেন তার দল আরও বেশি গোল পেতে পারতো। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফেলিক্স বলেছেন,‘আমরা পাঁচ গোল দিয়েছি। কিন্তু আমার মনে হয়, আরও বেশি গোল হতে পারতো। দুই ম্যাচের মধ্যে পার্থক্য অনেক। প্রথম লেগের মতো বাংলাদেশ একইভাবে আমাদের বিপক্ষে খেলেছে। কিন্তু আজ আমরা তাদেরকে কোনো সুযোগই দিইনি।’

ঢাকার মাঠে ২-০ গোলে হারলেও বাংলাদেশ লড়াই করেছিল। কিন্তু শুক্রবার অসহায় আত্মসমর্পন করতে হয়েছে। ফেলিক্স বলেছেন, ‘বিষয়টা হচ্ছে যে আমরা যখন ওদের মাঠে খেলতে গিয়েছিলাম, মাঠ খেলার উপযোগী ছিল না, সেখানে খেলা কঠিন ছিল। এখানে তা হয়নি। মাঠ খুব ভালো ছিল এবং এটা আমাদের কাজটা সহজ করে দিয়েছে।’ 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো বেলুচিস্তান
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
রক্তমাখা জামা দেখে শনাক্ত, জনতার হাতে ধরা পড়লেন যুবদল কর্মী হত্যার প্রধান অভিযুক্ত
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের অতীত পরিসংখ্যান কী বলছে
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান