নেইমারদের নাচকে সম্মানের সঙ্গে দেখার অনুরোধ তিতের

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২২, ২২:২২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২২:২২

গোলের পর সাম্বা নাচ ব্রাজিলের ফুটবল সংস্কৃতির অংশ প্রায় শতবর্ষ আগে থেকেই। জোগো বোনিতার ছোঁয়ায় বিশ্ববাসীকে মুগ্ধ করা ব্রাজিলের ফুটবলাররা গোলের পর নেচেই আনন্দটা ভাগাভাগি করে নেন।

যদিও সম্প্রতি রিয়াল মাদ্রিদে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। সমালোচনার পরও স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন ‘আমি নাচ থামাবো না, সেটা সান্তিয়াগো বার্নাব্যু হোক কিংবা বিশ্বের অন্য কোথাও।’

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে এলো বিষয়টি। দলের কোচ তিতে বলেন, গোলের পর নাচলেও খেলোয়াড়দের প্রতি সম্মান দেখানো উচিত। এই নাচ কাউকে ছোট করে দেখানোর জন্য নয়। এটাই আমাদের চিরাচরিত চরিত্র-সংস্কৃতি। আমরা যেমন অন্যদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের সংস্কৃতির প্রতিও অন্যদের শ্রদ্ধা জানানো উচিত। সবাই নিজের মতো সেলিব্রেট করে। আমাদের সেলিব্রেট করার মাধ্যমটা হচ্ছে নাচ।

বৃহস্পতিবার দিবাগত রাত একটায় চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে গোলের পর নাচের পরিকল্পনা তৈরি করে রেখেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা। শুধু তিনি নন, তার সঙ্গে নাচবে গোটা দল।

দলের মোট ১০ গোলের ব্যাপারে দারুণ আশাবাদী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেলিব্রেশন কীভাবে করবেন তাও না কি ঠিক করে ফেলেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের