জাতীয় দলের সহকারী কোচে আগ্রহ নেই সালাহউদ্দিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০২ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০২

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাকিব-তামিমদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে। তার ডেপুটি হিসেবে কে কাজ করবে সেই কোচের সন্ধানে এখনও বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তাদের পছন্দের তালিকায় আছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম! যদিও সহকারী কোচের পদে আগ্রহই নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচের।

বছর দুয়েক আগেও সহকারী কোচ হওয়ার প্রস্তাব পান সালাউদ্দিন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় মৌখিকভাবে পাওয়া প্রাথমিক সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। সে সময় তাকে কোচিং স্টাফে নিতে আগ্রহ দেখান বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। যদিও এর আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের। জেমি সিডন্স প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগের বছর ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।

পুরনো সেই পদে হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নে শনিবার সংবাদ মাধ্যমকে সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয়, বোর্ডের যারা নিয়োগকৃত আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাতুরুসিংহের সম্পর্কে জানে। তারা হয়তো তাকে সেরা সার্ভটা করতে পারবেন।’

কুমিল্লাকে তিনবার শিরোপা জেতানো এই কোচ আরও বলেছেন, ‘আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে। হাতুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ, তা আমি জানি না। আমি যার সঙ্গে কাজ করব, তার ব্যাপারে জানা দরকার।’

পাশাপাশি নিজের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে সালাহউদ্দিন। তার কথায়, ‘আমার এখন যে বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কিনা, জানি না। কারণ গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা পারব কিনা, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কিনা, সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি।’

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
কূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
দুর্গাপূজায় নৌপথে জোরদার হচ্ছে টহল
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?