স্কুল হ্যান্ডবলে নির্ঝর ও উইলস লিটল ফ্লাওয়ার চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের ফাইনালে প্লেট পর্বে বালক বিভাগে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।

সোমবার (২২ সেপ্টেম্বর) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝরকে ২৮-২৫ গোলে হারায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে প্রথম সেমিফাইনালে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে ১৫-০৬ গোলে হারায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অন্য সেমিফাইনালে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে ১৬-০ গোলে হারায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর।

বালিকা বিভাগের ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ৩-০১ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

এর আগে প্রথম সেমিফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ৩-০১ গোলে হারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে (বনানী)। দ্বিতীয় সেমিফাইনালে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ০৮-০৫ গোলে হারায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজকে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. খালেদ আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেটিং বিভাগের সেকশন ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ নুরুজ্জামান।

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম