নারী ফুটবল ও হকি দল পেলো ৭১ লাখ টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৯:৫০আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৯:৫০

আগেই তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার (২৯ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নারী ফুটবল দল ও অনূর্ধ ১৮ নারী হকি দলকে একসঙ্গে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে ।

নারী এশিয়ান কাপে বাংলাদেশ দল প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করায় ৫০ লাখ; এবং অনূর্ধ ১৮ নারী এশিয়া কাপে প্রথম অংশগ্রহণ করেই ব্রোঞ্জ জেতায় নারী হকি দল পেয়েছে ২১ লাখ টাকা।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অর্থ পুরস্কার পেয়ে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, “আমি প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমাদের অস্ট্রেলিয়ায় ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমাদের দেশের হয়ে খেলে সাফল্য এনেছি, সরকার আমাদের সম্মানিত করছে এতে আমরা খুশি।”

গতবছর কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। একবছর হয়ে গেলেও সেই অর্থ এখনও দেয়নি বাফুফে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক আফঈদা বলেন, “এখানে কিছু বলার নেই। আমরা ফেডারেশনকে বলেছি, তারা বলছে দিয়ে দেবে।”

/টিএ/এম/
সম্পর্কিত
পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
সর্বশেষ খবর
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
বয়সের সঙ্গে স্মৃতিশক্তি কেন কমে?
আইফোন গরম হলে কী করবেন
আইফোন গরম হলে কী করবেন
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
স্পেনের কাছে শিরোপা হারানোর পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি!
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার