ব্যাংককে চ্যাম্পিয়ন সাবিনাদের জন্যও রয়েছে বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:৪৯

সাফ নারী ফুটসালে প্রথমবার শিরোপা জিতে রাতে দেশে ফিরে ছাদখোলা বাসে এসে রাজধানীর হাতিরঝিলে সংবর্ধনা পেয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা। পাশাপাশি সেখানে অর্থ পুরস্কারের আশ্বাস মিলেছে।

হাতিরঝিলে সংবর্ধনাস্থলে সাংবাদিকদের প্রশ্নে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য বোনাস থাকবে। কত থাকবে তা বলছি না। কমিটির সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। তবে বোনাস থাকবে।’

এর আগে হাতিরঝিলে সবশেষ বাফুফে সভাপতির কথার বড় অংশজুড়ে ছিলেন দুটি নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটসালের প্রথম ট্রফি জয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনাদের অভিনন্দন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘কেবল সাফ ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, আমাদের আরও একটা ট্রফি এনে দেওয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, সেটা পুরুষ হোক, মহিলা হোক যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবে। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে, যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে। ধন্যবাদ ও অভিনন্দন সাবিনাকে।’

এরপরই তিনি যোগ করেন, ‘আজ থেকে আপনারা কিন্তু ভবিষ্যৎ খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। অভিনন্দন; যারা এই সাফল্যের নেপথ্যে ছিলেন। কোচও বলেছেন, ফুটসাল আমাদের মাত্র তিন মাস আগে শুরু হয়েছে। আমরা (একদিন) কথা বলছিলাম ইমরান ও হেড কোচের সঙ্গে। ফুটসালে ছেলেদের পাঠাচ্ছি, মেয়েদের কেন পাঠাচ্ছি না। তখন কোচ আমাকে বললেন, আমাকে দুজন ইরানি নারী কোচ দেন, তারা তৈরি আছে।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘কিছুদিন আগে আমি স্যার উইলসন স্কুলে ছিলাম, যেখানে আমার সঙ্গে সুমাইয়াও ছিল একটা প্রোগ্রামে, আমি ওর সঙ্গে কথা বললাম, আমরা সাফ ফুটসালে খেলবো কী খেলবো না, এ নিয়ে। ও বললো, আমাদের সুযোগ দেন, আমরা খেলবো, আমরা জিতবো। সুমাইয়া, ইমরান, হেড কোচের কথার কারণে আমি বললাম ঠিক আছে, চেষ্টা করা যাক। একটা দল হয়ে ওঠার জন্য ধন্যবাদ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত