ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৬, ১৯:১২ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:৩২

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফিলিপাইনকে ৭২ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত অবশ্য আর পারেনি। ৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে আলপিরা।

উজবেকিস্তানের তাসখন্দে রবিবার ফিলিপাইনের বিপক্ষে হেরে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় হয়ে থেমেছে সাইফুল বারী টিটুর দলের পথচলা।

ম্যাচে ২৩ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার। ফিলিপাইনের কাছের পোস্ট দিয়ে আসা শট ফেরান গোলকিপার মেঘলা রানী রায়। পাঁচ মিনিট পর আরিনা সোফিয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। 

কুলিং ব্রেকের পর বাংলাদেশের খেলায় কিছুটা ধার ফিরে। বলের নিয়ন্ত্রণ রাখার দিকে মনোযোগী হয় দল। ৪৩ মিনিটে সতীর্থের ক্রসে মৌসুমীর হেড পোস্টের অল্প একটু বাইরে দিয়ে যায়। এটিই ছিল বাংলাদেশের বলার মতো প্রথম আক্রমণ।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্ভাগ্য পথ আগলে দাঁড়ায় বাংলাদেশের। বক্সের বাইরে থেকে আলপি আক্তারের বাম পায়ের শট ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধেও কোণঠাসা বাংলাদেশের প্রতিরোধ ভাঙে ৭৩ মিনিটে। বাম দিক থেকে আসা ক্রস পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি এক ডিফেন্ডার। বল গিয়ে পড়ে মায়া রোজ বাসকারার পায়ে। ত্বরিত শটে জাল খুঁজে নেন তিনি।

শেষ দিকে নোয়েল্লে গ্রানজারের জোড়া গোল করেন। ৯০ মিনিটে বক্সের ভেতরে ডান দিক থেকে কোনাকুনি শটে, এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম দিক থেকে গোল করেন তিনি। তাতে বাংলাদেশকে ছিটকে দিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে ওঠে ফিলিপাইন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 
সর্বশেষ খবর
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম