তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে ফাহাদ পেলেন গ্র্যান্ডমাস্টার নর্ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ২১:৫৩আপডেট : ২০ মে ২০২৬, ২২:৫৫

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ এর গ্র্যান্ডমাস্টার ইভেন্ট হতে ৯ খেলার একটিতে গ্র্যান্ড মাস্টারের নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের নর্ম। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম গ্র্যান্ড মাস্টারের নর্ম করেন। এবারেরটি মিলিয়ে তার ১৮ খেলায় দুটি নর্ম অর্জন হয়েছে। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তার আরও একটি ৯ খেলায় নর্ম এবং রেটিং ২৫০০ করা প্রয়োজন হবে।

গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

বুধবার (২০ মে) অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) ইরানের ২৪৫৩ রেটিং প্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা হারান। অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৫৯ চালে আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার বিরুদ্ধে জয়ী হন।

স্থানীয় সময় বিকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সাথে ড্র করেন। শেষ খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার গাইওজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০ চালের মাথায় ড্র করেন।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিজা গ্রুপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে। পাকিজা গ্রুপ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্পূর্ণ ব্যয় বহন করেছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
হাঙ্গেরিতে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় 
বিকেএসপিতে বিদেশি কোচ নিয়োগে গুরুত্ব, নতুন ক্রীড়া বিভাগ হিসেবে যুক্ত হচ্ছে দাবা
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু