বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগের দুই দিনে ছয়জনের পর বৃহস্পতিবার আরও তিনজন পদত্যাগ করেছেন। এ নিয়ে তিন দিনে মোট নয়জন পদত্যাগ করলেন।

বৃহস্পতিবার বিওএর সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী। এ ছাড়া নির্বাহী সদস্য ও সাবেক ক্রীড়াবিদ ফারহাদ জেসমিন লিটি এবং অলিম্পিয়ান কোটায় নির্বাহী সদস্য হওয়া শুটার আব্দুল্লাহ হেল বাকি পদত্যাগ করেছেন।

পদত্যাগের কারণ হিসেবে পেশাগত ব্যস্ততার কথা উল্লেখ করেছেন নাঈম আশফাক চৌধুরী। ফারহাদ জেসমিন লিটি তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও বিওএর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

লিটি অভিযোগ করেন, মহাসচিব জোবায়দুর রহমান রানা ও সহ-সভাপতি ইমরোজ আহমেদ নিজেদের ইচ্ছামতো বিওএ পরিচালনা করছেন। কমিটিতে আরও যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও তারা বারবার বিভিন্ন বিদেশ সফরে যাচ্ছেন। তার মতে, এভাবে বিওএর মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থা চলতে পারে না।

ধারাবাহিক পদত্যাগের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কমিটির ৯ থেকে ১০ জন সদস্যকে নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন বিওএর মহাসচিব জোবায়দুর রানা।

বৈঠক প্রসঙ্গে রানা বলেন, ‘গত দুই দিনে ছয়জন পদত্যাগ করেছেন, আজও পদত্যাগের ঘটনা ঘটেছে। এসব নিয়ে সবার মনেই প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা সামনের নির্বাহী সভায় পদত্যাগপত্রগুলো উপস্থাপন করবো। সেখানে গৃহীত হলে পরবর্তীতে আইওসিকে জানানো হবে। আইওসির নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে বিওএর সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা। এ ছাড়া উপ-মহাসচিব ও বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানসহ আরও চার নির্বাহী সদস্য পদত্যাগ করেন।

বিওএতে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

/টিএ /এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা