আর্জেন্টিনার সঙ্গে হেরেও ম্যাচ শেষে হাসলো পোল্যান্ড

খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ০৪:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৬:৫৪

ম্যাচ শুরু আগে গ্রুপ সির পয়েন্ট টেবিল অনুযায়ী আর্জেন্টিনার তুলনায় কিছুটা ভালো অবস্থানে ছিল পোল্যান্ড। ড্র করলেই সুপার সিক্সটিন পাক্কা। জয় ও ড্রয়ে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও। তবে মেসিবাহিনী মাঠের খেলায় পোল্যান্ডকে নাচিয়েই ছেড়েছে। দুই গোলের জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচই দাপট ছিল লাতিনদের।

এই পরাজয়ে কাতার বিশ্বকাপ থেকে পোলিশদের বাদ পড়ার শঙ্কাও জেগেছিল। কেননা একই সময় (রাত ১টা) শুরু হওয়া অপর ম্যাচে সোদি আরবের বিপক্ষে ৯৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মেক্সিকো। এতে দুই দলের পয়েন্ট গিয়ে দাঁড়ায় সমান চার পয়েন্টে। গোল ব্যবধানও সমান। অন্যান্য হিসেবে পোল্যান্ড এগিয়ে থাকলেও আর একটি গোল যদি পোল্যান্ড হজম করতো তাহলে বাদ পড়ে যাওয়ার শঙ্কা জাগতো। অন্যদিকে, মেক্সিকো যদি সৌদি আরবের জালে আরেকটি গোল ঢুকিয়ে দিতো তাহলেও বিদায় ঘণ্টা বেজে যেতো লেওয়ান্ডস্কিদের।

তবে শেষ পর্যন্ত এর কিছুই হয়নি। পোল্যান্ড ২-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও গ্রুপে দ্বিতীয় হয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছে। ৯৫ মিনিটে সৌদি উইঙ্গার সালিম আল দাওসারি মেক্সিকোর জালে একটি গোল দেওয়ায় গোল ব্যবধানে এগিয়ে যায় পোল্যান্ড। এতে মেক্সিকো জয় পেলেও গোলের হিসাবে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকতে হয়েছে। এই কারণে দ্বিতীয় পর্বের টিকিট পায়নি দলটি।

এদিকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় পরের রাউন্ডে তাদের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। আর পোল্যান্ডকে রাউন্ড অব সিক্সটিনে লড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে।

/এফআর/ইউএস/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী