স্মিথ ও মালিকের ঝোড়ো ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ নভেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২০:৩১

দুর্দান্ত এক ব্যাটিং ইনিংস খেলার পথে মালিকের একটি শট দুই বিদেশির ব্যাটিং দৃঢ়তায় চিটাগং ভাইকিংস ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। চিটাগংয়ের আগের তিন জয়ের নায়ক মোহাম্মদ নবী  মঙ্গলবার ব্যাট হাতে সুবিধা না করতে পারলেও ওপেনার ডোয়াইন স্মিথ ও মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক অসাধারণ ব্যাটিং করেছেন।

এই দুইজনের মধ্যে সবেচেয়ে ভয়ঙ্কর ছিলেন মালিক। তিনি ৩০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন। শেষ বলে আউট হওয়ার আগে এমরিটকে মিডউইকেটের উপর দিয়ে বিশাল একটি ছক্কা মেরেছিলেন।

এছাড়া ওই ওভারে আসে আরও দুটি বাউন্ডারি। শোয়েব তার ইনিংসের প্রথম ছক্কাটি মারেন কামরুল ইসলাম রাব্বিকে; মিডউইকেটের উপর দিয়ে ছক্কাটি ছিল দেখার মতো।

তার আগে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে দ্রুত ৪৩ রান সংগ্রহ করেন স্মিথ। ব্যক্তিগত ১৯ রানে তামিম ফিরে গেলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন স্মিথ। এনামুলকে সঙ্গে নিয়ে গড়েন আরও ৩৯ রানের জুটি।

এরপর এনামুলও ফিরে গেলে মালিককে নিয়ে তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬ চার ও ৩ ছয়ে পেরেরার শিকারে পরিণত হন।

/আরআই/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম