কাউকে দায় দিচ্ছেন না তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১

তামিম ইকবাল এলিমিনেটর খেলে চলতি আসর থেকে বিদায় নিতে হয়েছে চিটাগংকে। যদিও বিপিএলে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে ও সেরা বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে তাদের দুই ক্রিকেটার। 
রাজশাহী কিংসের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে বিপিএল থেকে বিদায় নিতে হলো চিটাগং ভাইকিংসকে। এভাবে বিদায় নিয়ে ভীষণ হতাশ চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল। যদিও নির্দিষ্ট কোনও খেলোয়াড়কে দায় দিলেন না তিনি, ‘এখন আসলে টুর্নামেন্ট শেষ। বলার আসলে অনেক কিছুই আছে। তবে এই সময়ে কাউকে কোনও দোষ দিয়ে লাভ নেই। আমি কালকেও (সোমবার) কথাটা বলেছিলাম যে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, খেলোয়াড়দের নিয়ে আমি অনেক গর্বিত।’

শেষ ৫ ওভারে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় চিটাগংয়ের স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা পড়েনি। তামিম মনে করেন ব্যাটিংয়ে তারা ২০ রান কম করেছেন, ‘টার্নিং পয়েন্ট এখানে অনেকগুলোই থাকতে পারে। কাউকে ব্যক্তিগতভাবে পয়েন্ট আউট করে দেওয়া আমি মনে করি না ঠিক হবে। গ্রুপ হিসেবে আমরা হয়তো ব্যাটিং আরেকটু ভালো করতে পারতাম। আমরা ব্যাটিংয়ে ২০ রান কম করেছি, বোলিংয়েও কিছু ভুল হয়েছে। দিন শেষে এটাই বলব যে, খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

এলিমিনেটর খেলে চলতি আসর থেকে বিদায় নিতে হয়েছে চিটাগংকে। যদিও বিপিএলে সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে ও সেরা বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে তাদের দুই ক্রিকেটার। তামিম ৪৭৬ রান করেছেন। তার ধারে কাছেও কেউ নেই। এছাড়া বোলিং বিভাগে ১৯  উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার মোহাম্মদ নবী।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হওয়া স্বত্তেও দল হিসেবে শিরোপা না জেতায় হতাশ তামিম, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলেন আমি খুশি। টুর্নামেন্টে যেভাবে খেলেছি, রান প্রায় ৪০০’র উপরে। এটি অসাধারণ। যে ধরনের ব্যাটিং আমি করেছি, খুশি। তবে দিন শেষে রানগুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনও মূল্য নেই। যদি আরও ১০ ভাগ বেশি ভালো করতাম! আজকে আমি আরও একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম