টেস্টে বাংলাদেশের রেটিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৬, ১৭:১১আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:২০

নবম অবস্থানেই রয়েছে বাংলাদেশ। নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী নবম অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়েছে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৫৭ আর ওয়েস্ট ইন্ডিজের ৬৫। ক্যারিবিয়ানদের সঙ্গে টাইগারদের ব্যবধান মাত্র ৮ পয়েন্ট। হালনাগাদের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল ২৯ পয়েন্টের।
প্রকাশিত র‌্যাংকিংয়ে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। 
হালনাগাদের আগে ৭৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ আর ৪৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৫। বাংলাদেশের সংগ্রহ ৫৭ পয়েন্ট।
এদিকে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ভারতের কাছাকাছি রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। চার থেকে তিনে উঠে এসেছে তারা। ভারতের থেকে তারা পিছিয়ে মাত্র ১ পয়েন্টে।
সবচেয়ে বড় পতন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন থেকে তারা নেমে গেছে ছয় নম্বরে।

টেস্ট র‌্যাংকিং

১. অস্ট্রেলিয়া- ১১৮ (+৬)

২. ভারত- ১১২ (+২)

৩. পাকিস্তান- ১১১ (+৫)

৪. ইংল্যান্ড- ১০৫ (+৩)

৫. নিউজিল্যান্ড- ৯৮ (+২)

৬. দক্ষিণ আফ্রিকা- ৯২ (-১৭)

৭. শ্রীলঙ্কা- ৮৮(-১)

৮. ওয়েস্ট ইন্ডিজ- ৬৫ (-১১)

৯. বাংলাদেশ- ৫৭ (+১০)

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম