টেস্টের এক নম্বর বোলার অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০১৬, ১৭:৩৬আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:৪১

টেস্টের এক নম্বর বোলার অ্যান্ডারসন টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে অসাধারণ পারফরম্যান্স দিয়েই স্বদেশি তারকা স্টুয়ার্ট ব্রডকে পেছনে ফেলেছেন তিনি।
আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে ৮৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অ্যান্ডারসন। ৮৬৯ পয়েন্ট তৃতীয় স্থানে নেমে গেছেন শীর্ষে থাকা ব্রড। আর ৮৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অন্যদিকে ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ৮৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। আরেক ইংলিশ ব্যাটসম্যান মঈন আলীও এগিয়েছেন। ১২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে রয়েছেন ৩৫ নম্বরে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। দলের এমন সাফল্যে সবশেষ দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে টেস্ট বোলিংয়ের শীর্ষ স্থানটি ব্রডের দখলে ছিল। নতুন র‌্যাংকিং ঘোষণার আগে মোট ১৮ উইকেট পান অ্যান্ডারসন আর ব্রড পান ১০ উইকেট।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম