সিপিএল-এ আরও অবদান রাখতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৬, ১৩:৪৪আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৩:৪৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। দুটি ম্যাচ জিতলেও একটি ম্যাচে হারতে হয়েছে তার দলকে। তারপরেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সাকিব।

সিপিএল-এ আরও অবদান রাখতে চান সাকিবসিপিএল টি-টোয়েন্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি আরও অবদান রাখতে চাই। কিন্তু এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে আমি খুশি। তবে চাইলে দল এবং আমি নিজে আরও উন্নতি করতে পারি।’    

তিন ম্যাচে খেলে সাকিব উইকেট নিয়েছেন দুটি আর দুই ইনিংসে তার রান ৩২। সামনের ম্যাচে দলকে জেতাতেই মুখিয়ে আছেন সাকিব। বারবাডোজের বিপক্ষে ম্যাচে দলকে জয় পাইয়ে দিতে আরও অবদান রাখতে চান তিনি। এই বারবাডোজের পক্ষেই ২০১৩ সালে খেলেছিলেন সাকিব।  

সিপিএল-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব।  এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে খেলছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তাই এই টুর্নামেন্টে দেশের সমর্থন পাবেন বলেই বিশ্বাস তার- ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত আর তারা খেলাটি ভালোবাসে। তাই  তারা আমাকে সিপিএল-এ সমর্থন করবে।’

এসময় সিপিএল নিয়ে সাকিব আরও বলেন, ‘এখন পর্যন্ত সিপিএল ভালোভাবেই যাচ্ছে। আমি আশা করি এটা আরও ভালোর দিকেই যাবে। আশা করি, আরও রান হবে, ছক্কা হবে, আরও উইকেট পড়বে; যাতে দর্শকরা উপভোগ করবে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম