মুস্তাফিজের চোট গুরুতর নয়

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৬, ১৬:০১আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:০৬

মুস্তাফিজের চোট গুরুতর নয় কাঁধের পুরনো ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠায় আজ রয়্যাল ওয়ানডে কাপে অভিষেক হলো না মুস্তাফিজুর রহমানের।

মুস্তাফিজকে ছাড়াই চেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে গ্লসটারশায়ারের বিপক্ষে মাঠে নেমেছে সাসেক্স। তবে, তার চোট খুব একটা গুরুতর নয় বলে টুইটারে জানিয়েছে সাসেক্স। এতে বলা হয়েছে, কাঁধে সামান্য ব্যথা থাকায় সতর্কতার অংশ হিসেবে এই ম্যাচে খেলতে পারছেন না মুস্তাফিজ।

মুস্তাফিজের কাঁধের সমস্যাটা নতুন নয়। এই বছরের জানুয়ারিতে এই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলা হয়নি তার। পাকিস্তান সুপার লিগেও খেলতে যাওয়া হয়নি। এই চোটের কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশও মিস করেন মুস্তাফিজ। কাটার মাস্টার বিশ্বকাপের শেষটায় খেলেছেন। পরে আইপিএল-এ ঝড় তুলেছেন। তবে আইপিএল-এর শেষের দিকেও সমস্যা দেখা দেয়। সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এখন আবার দুঃসংবাদ এলো ইংল্যান্ড থেকে।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী