গল টেস্টের দ্বিতীয় দিনে সব মিলিয়ে পতন হয়েছে ২১ উইকেটের। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এদিন হারায় ৮ উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট। মাঝখানে ২৩৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত শুক্রবারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৮৮ রান।
আর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনও সিরিজে দুটি টেস্ট জিততে ৭ উইকেট প্রয়োজন শ্রীলঙ্কার।
দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভার খেলতে পেরেছে সফরকারীরা। আর এই ওভারে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে তারা। ফিরে গেছেন জো বার্নস, নাথান লায়ন ও উসমান খাজা।
ক্রিজে আছেন স্টিভেন স্মিথ (১) ও ডেভিড ওয়ার্নার (২২)। একটি উইকেট নিয়েছেন হেরাথ এবং দুটি নিয়েছেন পেরেরা।
এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
/এফআইআর/








