বর্তমানে কোনও দেশ নিরাপদ নয় : হ্যালসল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৯:০৬আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:৩১

রিচার্ড হ্যালসল বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই বর্তমানে সাধারণ মানুষ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। তবু জীবন থেমে থাকবে না। জীবন চালিয়ে যেতে হবে। এমনটাই ভাবেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা খুবই নির্মম। তবে সারা পৃথিবী জুড়ে, বেলজিয়ামে, ফ্রান্স এবং জার্মানিতে এগুলো ঘটছে। যখন তাজ হোটেলে আক্রমণ হয় তখন আমি ভারতে ছিলাম। আমরা বর্তমান পৃথিবীর যেখানেই থাকি সেখানে এমন ঘটনা ঘটবেই। এটা খুবই দুঃখজনক ।’

তিনি আরও যোগ করেন, ‘এমন পরিস্থিতি আমাকে চিন্তায় ফেলেছে। আমি সবসময়ই ফিরে আসতে চেয়েছি। আমি একজন পেশাদার কোচ। আমার কাজ কোচিং করানো। বিসিবি আমার জন্য খুবই আন্তরিক। আমাদের এখন আন্তর্জাতিক ক্রিকেট নেই। বিসিবির যা করা উচিত ছিল তাই করেছে। আমার ধারণা এই ধরণের ঘটনা থেমে যাবে কিন্তু তার মানে এই নয় এসব আর হবে না। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানির জন্যও।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম