চার সপ্তাহ পর মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৩:৫৩আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:৫৮

চার সপ্তাহ পর মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু সোমবার দুপুরে দেশে ফিরেছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলতে সাসেক্সের হয়ে নাম লিখিয়েছিলেন তরুণ এই বাঁহাতি পেসার।  এজন্য সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে গত ২০ জুলাই লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচেই কাঁধে চোট পান। এরপর গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার করেন মুস্তাফিজের কাঁধে। এরপর ১৭ আগস্ট মুস্তাফিজকে পুনরায় দেখেন অ্যান্ডু ওয়ালেস।

সোমবার দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাটার মাস্টার। সেখানে নিজের বর্তমান অবস্থা নিয়ে তিনি কথা বলেন।

এখন থেকে চার সপ্তাহ পর মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এর আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি। মুস্তাফিজ জানান, ‘এখন ভালো আছি। কাজ করতে করতে আরও ভালো হবে। অস্ত্রোপচারের পর দেবাশীষ দাদা আমাকে কাজ দেখিয়ে দিয়েছেন। চার সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে।’

আগের অভিজ্ঞতা থেকে মুস্তাফিজ মনে করেন ইনজুরির সময়গুলো ভালো কাটবে না তার। তিনি জানান, ‘অনূর্ধ্ব-১৯ দলে থাকতে দুইবার ইনজুরিতে পড়েছিলাম। এবারও ইনজুরিতে পড়লাম। এই সময়গুলো ভালো যায় না। সামনে ভালো যাবে কিনা জানি না। দেখা যাক কী হয়।’

অস্ত্রোপচারের পর ১০ দিন কেটে গেছে মুস্তাফিজের। সোমবার নিজের বর্তমান অবস্থা প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘এখন অনেক ভালো আছি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের